× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৩৩ পিএম

তবে কি ইংল্যান্ড জাতীয় দলের কোচ হচ্ছেন কুক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৩৩ পিএম

অ্যালিস্টার কুক। ছবি : সংগৃহীত

অ্যালিস্টার কুক। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল অ্যাথারটন জানিয়েছেন, সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক হতে পারেন ইংল্যান্ড দলের জন্য উপযুক্ত সহকারী কোচ।

অ্যাথারটন তার ‘দ্য টাইমস’ পত্রিকায় লিখেছেন, কুক যদি এই পদটি নেন, তবে তিনি হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের পাশে দলের জন্য বড় ভূমিকা রাখতে পারবেন।

অ্যাথার্টনের পরামর্শের প্রতিক্রিয়ায় কুক একটি মজার মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘অ্যাথার্টন হয়তো কলামটি ৮০০ শব্দের করতে গিয়ে এটা লিখেছেন। তবে অবশ্যই, ভবিষ্যতে ইংল্যান্ড ক্রিকেটে কিছু পরিবর্তন আনতে চাই। এখনো বোর্ড থেকে কোনও যোগাযোগ হয়নি।

কুক বলেন, কোনও সময়ে আমি কি ইংল্যান্ড দলে যুক্ত হতে চাই? হ্যাঁ, আমি চাই। কিন্তু এই মুহূর্তে সব পদে মানুষ রয়েছে। বোর্ড থেকে যোগাযোগ হলে, দেখা যাক ভবিষ্যতে কী হয়।

অ্যাথারটন তার কলামে আরও লিখেছেন, কুক ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার। তিনি ২০১৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অস্ট্রেলিয়া ও ভারতসহ বিভিন্ন দেশে কুকের অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে।

কুকের কঠোর পরিশ্রম ও কৌশলগত দক্ষতা ম্যাককালামের আক্রমণাত্মক খেলাকে সমন্বয় করে দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে, উল্লেখ করেছেন অ্যাথারটন।

রূপালী বাংলাদেশ

Link copied!