× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৫:৫০ পিএম

বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৫:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা।

আজ বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকের পর তিনি এ কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের অন্যান্য পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

উপদেষ্টা বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদা এবং বাংলাদেশের নিরাপত্তা—এসব বিষয়ে আমরা কোনো আপস করব না। আমরা অবশ্যই ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। অন্য একটি আয়োজক দেশ শ্রীলঙ্কাও আছে, সেখানে আমরা খেলতে ইচ্ছুক।’

তিনি আরও বলেন, ‘ভারতে না খেলার এই অবস্থানে আমরা অনড় আছি। আমরা আশা করি, আইসিসি আমাদের যুক্তিগুলো বোঝবে এবং আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করবে।’

এর আগে, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে ভারত ভেন্যু পরিবর্তনের জন্য জানিয়েছে। জবাবে আইসিসি জানিয়েছে, তারা বিসিবির উদ্বেগ সমাধানে সহযোগিতা করতে আগ্রহী।

রূপালী বাংলাদেশ

Link copied!