× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৪৩ পিএম

বিশ্বকাপ ভেন্যু নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৪৩ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

ভারতের মাটিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দিতে না পারে ভারত, তাহলে কিভাবে নিশ্চিত করা যাবে যে পুরো দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শক নিরাপদ থাকবেন। এই কারণে আমরা বিশ্বকাপের জন্য নিরপেক্ষ ভেন্যুর কথা বলেছি।

এ বিষয়ে তিনি আরও বলেন, সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টিও ভারতের নিরাপত্তা বিষয়ক অসুবিধার সঙ্গে সম্পর্কিত।

ভারত জানিয়েছে, তারা মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ ভাবছে, বিশ্বকাপে যখন আরও সাংবাদিক ও দর্শক উপস্থিত থাকবেন, তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করা কতটা সম্ভব হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!