× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৬:১৫ পিএম

‘মনোবল হারাননি মুস্তাফিজ’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৬:১৫ পিএম

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএলের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাদ পড়লেও মানসিকভাবে ভেঙে পড়েননি মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার বর্তমান দল রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান এ তথ্য জানিয়েছেন।

একই কথা বলেছেন রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দলের প্রধান কোচ মিকি আর্থারও জানিয়েছেন, পারিপার্শ্বিক পরিস্থিতি মুস্তাফিজের পারফরম্যান্সে বড় কোনো প্রভাব ফেলেনি। তবে পুরো ঘটনাটিকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার সিলেটে রংপুর রাইডার্সের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মিকি আর্থার বলেন, মুস্তাফিজ একজন পুরোপুরি পেশাদার ক্রিকেটার। তার ভাষায়, ফিজ আমাদের জন্য অসাধারণ। সে দুর্দান্ত পারফর্ম করছে। বোলার হিসেবে তার মান আমরা সবাই জানি। বিশ্বের যেকোনো বোলারের সঙ্গে তুলনীয়, বরং আরও ভালোও বলা যায়।

আর্থার আরও বলেন, ফিজ খুব ভালো একজন টিম ম্যান এবং ভীষণ বিনয়ী। তাকে আলাদা করে সামলানোর কিছু নেই। সে প্রতিদিন মাঠে আসে, নিজের কাজটা করে এবং নিজের সর্বোচ্চটা দেয়।

আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে রংপুর কোচ বলেন, যা ঘটেছে, তা সত্যিই হতাশাজনক। কেকেআরের সঙ্গে সে খুব ভালো চুক্তি পেয়েছিল। শেষ পর্যন্ত যা হলো, সেটা দুঃখজনক।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে গত শনিবার তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটবিশ্বে বেশ আলোচনা-সমালোচনা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!