চলতি বিপিএল আসরে ফিক্সিং প্রতিরোধে তৎপর হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিট (আকু)।
সম্প্রতি ঢাকা ক্যাপিটালস গুরুতর অভিযোগ তুলেছে, যেখানে খেলোয়াড়দের রুমে ঢুকে জিজ্ঞাসাবাদ ও ব্যাটিংয়ে নামার আগে প্রশ্ন তোলার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
রাজশাহী ওয়্যারিয়র্সের হেড কোচ হান্নান সরকার বলেন, আকুর কড়াকড়ি ইতিবাচক। তবে যা করা হবে, তা অবশ্যই নিয়ম ও প্রক্রিয়ার মধ্যে হতে হবে। ব্যাটিংয়ে নামার আগে কোনো ক্রিকেটারকে জেরা করা হলে অবশ্যই সেটা ম্যানেজারের মাধ্যমে করতে হবে।
তিনি আরও বলেন, ড্রেসিংরুমে সার্চ বা মোবাইল পরীক্ষা করার অধিকার আকুর আছে। তবে সেটা ম্যানেজারকে জানিয়ে করতে হবে। এভাবে করলে কোনো প্রশ্ন বা দ্বিধা থাকার কথা নয়। কিন্তু ম্যাচ চলাকালীন হস্তক্ষেপ ঠিক হবে না।
হান্নান বলেন, আকুর এই কঠোর মনিটরিং ফিক্সিং রোধে কার্যকর হবে, তবে তা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হতে হবে।


