× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:২৪ পিএম

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ইতালি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:২৪ পিএম

ইতালি ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ইতালি ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে পা রাখতে যাচ্ছে ইউরোপের দেশ ইতালি। টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী চূড়ান্ত দল ঘোষণা করেছে ইতালিয়ান ক্রিকেট বোর্ড।

আর নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচের শুরুতেই তারা মোকাবিলা করব বাংলাদেশকে।

আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ইতালির। অভিষেক আসরেই ‘টাইগার’দের মতো অভিজ্ঞ দলের মুখোমুখি হওয়া ইতালির জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি নিজেদের প্রমাণের বড় সুযোগও রয়েছে।

বিশ্বকাপের আগমুহূর্তে ইতালির ড্রেসিংরুমে বড় ধরনের পরিবর্তনের ছোঁয়া লেগেছে। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জো বার্নস দলের মূল বাছাইপর্বে নেতৃত্ব দিলেও, শেষ মুহূর্তে তিনি বাদ পড়েছেন। 

তার পরিবর্তে ইতালির ব্যাটন তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ কাউন্টি ক্রিকেটার ওয়েন ম্যাডসেনের হাতে। ডার্বিশায়ারের এই অভিজ্ঞ ব্যাটারই এখন নীল জার্সিধারীদের অধিনায়ক।

ইতালির স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জেজে স্মাটস। ২০২১ সাল পর্যন্ত প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই অলরাউন্ডার বর্তমানে ইতালির নাগরিকত্ব পেয়েছেন। 

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১৩টি টি-টোয়েন্টি ও ৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তার অন্তর্ভুক্তি ইতালির মিডল অর্ডার ও স্পিন বিভাগকে অনেক বেশি শক্তিশালী করেছে। এছাড়া কাউন্টি অলরাউন্ডার গ্রান্ট স্টুয়ার্ট ও হ্যারি মানেন্তি দলের অন্যতম ভরসা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে ইতালি। 

বাংলাদেশ (৯ ফেব্রুয়ারি, কলকাতা)

নেপাল (১২ ফেব্রুয়ারি, মুম্বাই)

ইংল্যান্ড (১৬ ফেব্রুয়ারি, কলকাতা)

ওয়েস্ট ইন্ডিজ (১৯ ফেব্রুয়ারি, কলকাতা)

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিপক্ষের পাশাপাশি বাংলাদেশ ও নেপালের বিপক্ষেও ইতালিকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে।

ইতালির ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস ক্যাম্পোপিয়ানো (উইকেটকিপার), জিয়ান পিয়েরো মিয়েডে, জাইন আলী, আলী হাসান, ক্রিশান জর্জে, হ্যারি মানেন্তি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সৈয়দ নাকভি, বেঞ্জামিন মানেন্তি, জসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।

রূপালী বাংলাদেশ

Link copied!