× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১২:৩৩ পিএম

মির্জা ফখরুলের মন্তব্যের পর আইভীর জামিন—প্রশ্ন তুললেন হানিফ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১২:৩৩ পিএম

ফখরুল ইসলাম, সেলিনা হায়াৎ আইভী ও আবু হানিফ। ক্লোলাজ ছবি

ফখরুল ইসলাম, সেলিনা হায়াৎ আইভী ও আবু হানিফ। ক্লোলাজ ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের সঙ্গে সেলিনা হায়াৎ আইভীর জামিনের কোনো সম্পর্ক রয়েছে কি না—এ বিষয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ প্রশ্ন উত্থাপন করেন।

আবু হানিফ তার পোস্টে লেখেন, বিএনপি দেশের সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সুযোগ দিতে চায়—এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও উল্লেখ করেন, বুধবার (৩ জুন) বিকেলে নবগঠিত ভূল্লী উপজেলাধীন কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পোস্টে আবু হানিফ লিখেন, মির্জা ফখরুল ইসলাম এই মন্তব্য করেন বুধবার বিকেলে। একই দিন রাত ১০টার দিকে আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী জামিনে কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেয়ে তিনি সরকারকে ধন্যবাদ জানান।

তিনি প্রশ্ন তোলেন, এখন বড় প্রশ্ন হচ্ছে, মির্জা ফখরুলের বক্তব্যে বলা ‘সব দলের’ মধ্যে আওয়ামী লীগ কি অন্তর্ভুক্ত? আর তার মন্তব্যের সঙ্গে কি আইভীর জামিনের কোনো সম্পর্ক রয়েছে?

বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসায় যান আইভী। তার মুক্তির খবরে আগে থেকেই সেখানে স্বজন ও কর্মী–সমর্থকরা ভিড় করেন।

Link copied!