× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫৫ পিএম

মেসির প্রথম বিশ্বকাপের স্মৃতিতে অ্যাডিডাসের বিশেষ কালেকশন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফুটবল প্রেমীদের জন্য আবেগ আর স্মৃতির এক অপূর্ব সংমিশ্রণ নিয়ে হাজির হয়েছে জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তারা উন্মোচন করেছে আর্জেন্টিনার ২০০৬ বিশ্বকাপের আইকনিক জার্সির এক বিশেষ সংস্করণ। 

২০২৬ বিশ্বকাপই হতে পারে ফুটবল জাদুকর লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। আর সেই সম্ভাব্য বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতেই মেসির অভিষেক বিশ্বকাপের জার্সিকে নতুন করে বাজারে আনা হয়েছে।

২০০৬ সালে জার্মান বিশ্বকাপে আর্জেন্টিনা যে জার্সিটি পরে খেলেছিল, ঠিক সেই আদলেই তৈরি করা হয়েছে এই ‘লুক ব্যাক’ কালেকশন। এই সংগ্রহের সবচেয়ে বড় আকর্ষণ হলো মেসির নাম এবং তার তৎকালীন আইকনিক ১৯ নম্বর সংবলিত জার্সিটি। 

সে বছর কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে আর্জেন্টিনা বিদায় নিলেও, নীল-সাদা স্ট্রাইপের সেই ‘টিমগাইস্ট’ ডিজাইনটি আজও ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে।

কালেকশনে যা যা থাকছে

অ্যাডিডাস কেবল হোম জার্সিই নয়, বরং পুরো একটি রেট্রো প্যাকেজ উন্মোচন করেছে।

হোম জার্সি: ২০০৬ সালের ক্লাসিক ডিজাইন (মেসি সংস্করণসহ)। দাম: ৯০ পাউন্ড।

অ্যাওয়ে জার্সি: গাঢ় নীল রঙের ক্ল্যাসিক কিট। দাম: ৯০ পাউন্ড।

ট্র্যাক টপ/জ্যাকেট: হোম ও অ্যাওয়ে—উভয় রঙেই পাওয়া যাচ্ছে প্রিমিয়াম জ্যাকেট। এতে রয়েছে লুজ ফিট, স্ট্যান্ড কলার এবং ভেন্টিলেশনের জন্য বিশেষ মেশ ডিজাইন। দাম: ১০০ পাউন্ড।

জার্সিটি বাজারে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সিংহভাগ ভক্তই ডিজাইনের প্রশংসা করে একে ‘অ্যাডিডাসের বানানো আর্জেন্টিনার সেরা জার্সি’ হিসেবে আখ্যা দিয়েছেন। 

তবে আকাশচুম্বী দাম নিয়ে কিছুটা অসন্তোষও প্রকাশ করেছেন কেউ কেউ। অনেক সমর্থকের মতে, সাধারণ ভক্তদের নাগালের মধ্যে দাম রাখা হলে এটি আরও বেশি জনপ্রিয় হতো।

বিশেষ এই কালেকশনটি বর্তমানে ফ্যানাটিকস, আর্জেন্টিনা অফিসিয়াল স্টোর এবং অ্যাডিডাসের নিজস্ব আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!