× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:৩৫ পিএম

শেষ ওভারের নাটকীয়তায় জয় পেল রিশাদের দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বৃষ্টির কারণে বারবার বিঘ্নিত হওয়া ম্যাচে মেলবোর্ন স্টার্সকে ৩ রানে হারিয়ে বিগ ব্যাশ লিগের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স। নাটকীয় এই জয়ে বড় ভূমিকা ছিল ডিএলএস মেথডের এবং শেষ ওভারের স্নায়ুচাপ ধরে রাখা বোলারদের।

ম্যাচ শুরুর আগেই বৃষ্টির হানায় ওভার কমিয়ে আনা হয় ১০ ওভারে। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে হোবার্ট হারিকেন্স ৫ উইকেট হারিয়ে ১১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। ডিএলএস পদ্ধতিতে ইনিংস শেষে মেলবোর্নের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১১৫।

তবে মেলবোর্নের ইনিংসের দ্বিতীয় ওভার শেষ হতেই আবারও বৃষ্টি নামে। ফলে খেলা দীর্ঘক্ষণ বন্ধ থাকে এবং নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৭ ওভারে ৮৫ রান।

জয়ের জন্য শেষ ওভারে মেলবোর্ন স্টার্সের প্রয়োজন ছিল ২৬ রান। ক্রিজে ছিলেন বিধ্বংসী মার্কাস স্টয়নিস। ওভারের প্রথম বলে স্টয়নিস বিশাল এক ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করার আভাস দেন। দ্বিতীয় বলে আবারো বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টয়নিস।

পরের তিন বলে নতুন ব্যাটসম্যান হিল্টন কার্টরাইট মাঠে নেমেই ঝড় তোলেন। টানা তিন বলে দুটি চার ও একটি ছক্কা মেরে ম্যাচটিকে হোবার্টের মুঠো থেকে প্রায় বের করে নিয়ে যাচ্ছিলেন তিনি।

শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে মেলবোর্নকে মাত্র ১ রানে আটকে দেয় হোবার্ট। ৮১ রানেই থামে স্টার্সের ইনিংস।

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের জন্য রাতটি খুব একটা সুখকর ছিল না। বল হাতে ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। নিজের কোটার ১২ বলের মধ্যে মাত্র একটি ডট বল করতে পেরেছেন তিনি, বিপরীতে হজম করেছেন দুটি ছক্কা। 

বিশেষ করে চতুর্থ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ছক্কা হজম করেন তিনি। তবে দল জিতলে ব্যক্তিগত পারফরম্যান্স ছাপিয়ে স্বস্তি ফিরেছে হারিকেন্স শিবিরে।

রূপালী বাংলাদেশ

Link copied!