ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। আর এর মাধ্যমে পর্দা নামলো দ্বাদশ বিপিএলের।
এবারের বিপিএলে দলগত পারফরম্যান্সের সঙ্গে ব্যক্তিগত নৈপুণ্যও দেখিয়েছেন কয়েকজন খেলোয়াড়।
চলুন জেনে নেওয়া যাক এবারের আসরের পুরস্কার এবং প্রাইজমানি সম্পর্কে। কে কোন পুরস্কার পেলেন?
এবার বিপিএলে মোট প্রাইজমানি ছিল প্রায় ৫ কোটি টাকা। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
ফাইনালে দারুণ সেঞ্চুরি করা তানজিদ তামিমকে সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ৫ লাখ টাকার চেক। সেরা ব্যাটার হয়েছেন সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন, তিনিও ৫ লাখ টাকা পুরস্কার পেয়েছেন।
সেরা বোলার এবং সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে চট্টগ্রাম রয়্যালসের শরিফুল ইসলামকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও তার হাতে গেছে। সব মিলিয়ে শরিফুল ইসলাম একাই পেয়েছেন ১৫ লাখ টাকা।
সেরা ফিল্ডার হয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস। তিনি পেয়েছেন ৩ লাখ টাকা। উদীয়মান পেসার খেতাব জিতেছেন রাজশাহী ওয়ারিয়র্সের রিপন মণ্ডল, যিনি একইসাথে ৩ লাখ টাকা পেয়েছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন