× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১২:৫৬ পিএম

বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১২:৫৬ পিএম

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার (৩০ জানুয়ারি) অথবা সোমবার (২ ফেব্রুয়ারি)। শেষ পর্যন্ত বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করতে পারে পাকিস্তান।

ভারতীয় গণমাধ্যমের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম দুটি ম্যাচ ৭ ও ১০ ফেব্রুয়ারি যথাক্রমে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কোনো অঘটন না ঘটলে প্রথম দুটি ম্যাচ জিতে পাকিস্তান যদি সুপার এইট নিশ্চিত করে ফেলে, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ তারা বয়কট করতে পারে। এ ম্যাচ হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি। 

পাকিস্তান কি সত্যি ভারত ম্যাচ কিংবা বিশ্বকাপ বর্জন করবে? এ বিষয়ে পাকিস্তানের হাম নিউজের সিনিয়র সাংবাদিক মুজাম্মিল সোহরাওয়ার্দী বলেন, ‘সবার বিশ্বাস পাকিস্তান শেষমেষ বিশ্বকাপে খেলবে না। এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

তার মতে, পাক-ভারত ম্যাচ থেকে সম্প্রচারকারীরা সিংহভাগ (৬২ শতাংশ) অর্থ আয় করে থাকে। সেক্ষেত্রে তাদের ক্ষতি হবে এক বিলিয়ন ডলার। আইসিসির জন্য যা হবে একটি বড় ধাক্কা।

কিন্তু বিশ্বকাপ না খেললে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে বিপুল পরিমাণ রাজস্ব হারাবে, তার কী হবে? যা প্রায় ৩১৬ কোটি রুপি। মুজাম্মিল বলেন, ‘সেই অর্থ সরকার পিসিবিকে ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দেবে।’

ওয়াসিম আকরামসহ আপনাদের বেশির ভাগ সাবেক ক্রিকেটার বিশ্বকাপ খেলার পক্ষে? এ প্রশ্নে তার উত্তর, ‘ওরা তো ধারাভাষ্য দিয়ে পয়সা পায়। ওরা তো বলবেই খেলতে।’

Link copied!