× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৭:১৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যুক্তরাষ্ট্রের চমক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৭:১৪ পিএম

শেহান জয়াসুরিয়া। ছবি : সংগৃহীত

শেহান জয়াসুরিয়া। ছবি : সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র (ইউএসএ)। ঘোষিত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার শেহান জয়াসুরিয়া। 

৩৩ বছর বয়সী জয়াসুরিয়া ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে শ্রীলঙ্কার হয়ে ১২টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন তিনি।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে থাকলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি জয়াসুরিয়া। পরে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি এবং সেখানকার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসছেন। ২০২৩ সালে মেজর লিগ ক্রিকেটে সিয়াটল অর্কাসের হয়েও খেলেছেন তিনি।

এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক না হলেও বিশ্বকাপ স্কোয়াডে তার অন্তর্ভুক্তি চমকের মতই। 

স্কোয়াডে আরও আছেন পাকিস্তানে জন্ম নেওয়া স্পিনার মোহাম্মদ মহসিন। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোনাঙ্ক প্যাটেল, আর সহ-অধিনায়ক করা হয়েছে জেসি সিংকে।

আগামী ৭ ফেব্রুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। 

রূপালী বাংলাদেশ

Link copied!