ক্রিকেট এখন শুধু খেলা নয়, অনেক দেশের ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক প্রভাবও তৈরি করছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত-পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটেও রাজনীতি জড়িয়ে পড়েছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন পরিস্থিতিতে আফগানিস্তানের তারকা রশিদ খান স্পোর্টস তাককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয়, খেলোয়াড়দের মধ্যে স্পোর্টিং মানসিকতা থাকা উচিত।
অনেকেই বলে, ক্রিকেট ও রাজনীতি মেশানো উচিত নয়। যদি মেশানো উচিত না হয়, তবে মেশানো উচিত নয়। আমি জানি না, এ বিষয়ে কী বলা উচিত। এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্বশীল ব্যক্তিরা আছেন। আমার জন্য এটি মূলত আমার দেশ নয়, আমার দেশ হলে আমি অন্যভাবে বলতে পারতাম।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে একতা বাড়ে। সব দেশ এক জায়গায় আসে। আফগানিস্তানের জন্য খেলাধুলা যা করেছে, অন্য কোনো কিছু তা করতে পারত না। খেলাধুলার সৌন্দর্য্য এখানেই।
তিনি আরও উল্লেখ করেন, খেলার কারণে বিশ্বব্যাপী আমাদের দেশের নাম ছড়িয়ে পড়েছে। এখন বিশ্বের যে কোনো জায়গায় ‘আফগানিস্তান’ নাম শুনলেই মানুষ ক্রিকেট এবং আমাদের ক্রিকেটারদের কথা মনে রাখে। আমি এটিই ভালোবাসি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন