× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:৩০ পিএম

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি কাপ নিয়ে যা বলছে ভারতের মিডিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতজুড়ে যখন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ এর উন্মাদনা শুরু হবে, ঠিক তখনই দেশের ক্রিকেটপ্রেমীদের মাতাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করছে ভিন্নধর্মী এক ঘরোয়া টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ-২০২৬।’ 

মূলত বিশ্বকাপে অংশ না নেওয়ার আক্ষেপ কাটিয়ে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতেই বিসিবির এই ত্বরিত ও সাহসী পদক্ষেপ।

বিসিবির ঘোষণা অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে তিন দলের এই বিশেষ আসর।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর নাম রাখা হয়েছে বাংলাদেশের হার না মানা মানসিকতার সাথে মিল রেখেই। ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। দেশের শীর্ষ সারির সাদা বলের প্রতিভাদের এই তিন দলে ভাগ করা হয়েছে।

ধূমকেতু একাদশ : এই দলের নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি ফরম্যাটে দলের নিয়মিত কাপ্তান লিটন কুমার দাস। তার অধীনে মেন্টর হিসেবে থাকছেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক তারকা মোহাম্মদ আশরাফুল।

দুর্বার একাদশ : দলের হাল ধরবেন নাজমুল হোসেন শান্ত। এই দলের ডাগআউটে কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান বাবুল ও তুষার ইমরান।

দুরন্ত একাদশ : যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে তারুণ্যনির্ভর এক দল লড়বে শিরোপার জন্য। কোচিং প্যানেলে থাকছেন হান্নান সরকার ও রাজিন সালেহ।

টুর্নামেন্টটিকে কেবল ‘প্রীতি ম্যাচ’ হিসেবে দেখতে নারাজ বিসিবি। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, এটি একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। টুর্নামেন্টের মোট আর্থিক বরাদ্দ রাখা হয়েছে ২.৫ কোটি টাকা। যার মধ্যে রয়েছে মোটা অঙ্কের ম্যাচ ফি এবং প্রাইজমানি।

কৌশলগত রোমাঞ্চ বাড়াতে এই আসরে প্রবর্তন করা হচ্ছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। আইপিএলের আদলে এই নিয়ম চালুর ফলে ম্যাচে দলগুলোর রণকৌশলে আসবে নতুন মাত্রা।

বিসিবি দর্শকদের মাঠে টানতে ক্রিকেটীয় লড়াইয়ের সাথে যুক্ত করেছে বিনোদনকেও। প্রতিদিন মূল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।  

উল্লেখ্য, ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের তিনটি ম্যাচ শেষে আগামী ৯ ফেব্রুয়ারি গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশেষ আসরের।

সূত্র : ইন্ডিয়া টুডে

রূপালী বাংলাদেশ

Link copied!