× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:৫০ পিএম

দল পেয়ে যা বললেন ‘কাটার মাস্টার’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:৫০ পিএম

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন পিএসএল আসরের জন্য ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে প্রায় ২ কোটি ৮১ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি।

দলে ফেরার পর লাহোর কালান্দার্সের ম্যানেজমেন্ট ও সমর্থকদের উদ্দেশে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই বাঁহাতি পেসার। লাহোরে ফিরে নিজেকে গর্বিত ও দারুণ উচ্ছ্বসিত মনে করছেন বলে জানান মুস্তাফিজ।

তিনি বলেন, লাহোর আমাকে বেছে নিয়েছে—এটা আমার জন্য বড় সম্মানের। এই দলের হয়ে আবার পিএসএল খেলতে পারব ভেবে আমি সত্যিই আনন্দিত। লাহোরের সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়। 

এখানকার পরিবেশ, সমর্থকদের আবেগ আর দলের ভ্রাতৃত্ববোধ সম্পর্কে আমি ভালোভাবেই জানি। লাহোরকে আমি সবসময় নিজের পরিবারের মতোই মনে করেছি। আবার এই জার্সি পরতে পারাটা আমার জন্য বিশেষ অনুভূতির।

২০১৬ সালে প্রথমবার লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান। ২০১৮ সালে সর্বশেষবার দলটির হয়ে খেলেন তিনি। এরপর সময়ের ব্যবধানে লাহোর কালান্দার্স নিজেকে বদলে নিয়েছে শক্তিশালী এক ফ্র্যাঞ্চাইজিতে, যারা ইতোমধ্যে তিনবার পিএসএল শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে।

দলের সাম্প্রতিক পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ বোলার। মুস্তাফিজের ভাষায়, গত পাঁচ বছরে লাহোর যে ধরনের ক্রিকেট খেলছে, তা সত্যিই অসাধারণ। 

রূপালী বাংলাদেশ

Link copied!