× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৫:৪০ পিএম

বিশ্বকাপের মাঠ কাঁপাবেন নোরা ফাতেহি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৫:৪০ পিএম

নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত

নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত

২০২৬টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘন্টা বেজে উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক ভারত এবং যুক্তরাষ্ট্র। 

এই মহাযুদ্ধের আগে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণিল ও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।

তারকাখচিত পারফরম্যান্স আয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে পারফর্ম করবেন জনপ্রিয় র‍্যাপার বাদশা এবং নোরা ফাতেহি।

এছাড়া সঙ্গীত পরিচালক ঋষভ শর্মা এবং ড্রাম মাস্টার শিবামণির একটি  মিউজিক্যাল মেডলি দর্শকদের মুগ্ধ করবে। অনুষ্ঠানটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি শক্তিশালী দলের লড়াই দেখতে মুখিয়ে আছেন কোটি ভক্ত। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই ক্রিকেট মহাযজ্ঞ। টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত।

জানা গেছে, আসন্ন বিশ্বকাপে ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৫৫টি ম্যাচ।

রূপালী বাংলাদেশ

Link copied!