× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:৩২ পিএম

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান!

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের দামামা বেজে উঠলেও গত কয়েকদিন ধরে ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটিই প্রশ্ন—ভারতের বিপক্ষে খেলবে তো পাকিস্তান? বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের পক্ষ থেকে ম্যাচ বয়কটের হুংকার দেওয়া হলেও শেষ মুহূর্তে ভেতরের খবর বলছে ভিন্ন কথা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপে মাঠে নামতে পারে পাকিস্তান।

আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যকার গোপন বৈঠক এবং আইসিসির দৃঢ় অবস্থানের ফলেই এই সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে বিশেষ সূত্রে জানা যায়।

পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণার পরপরই আইসিসি নড়েচড়ে বসে। আইসিসির পক্ষ থেকে পিসিবিকে সাফ জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ না খেললে চরম মূল্য দিতে হবে।

এমনকি ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের বার্ষিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪১০ কোটি টাকা) বরাদ্দ সম্পূর্ণ আটকে দেওয়া হতে পারে।

এ ছাড়াও টুর্নামেন্টের প্রধান সম্প্রচারকারী সংস্থা 'জিওস্টার' আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। ম্যাচটি না হলে সম্প্রচারকারী সংস্থাসহ বিভিন্ন স্পন্সরদের বিজ্ঞাপনের কোটি কোটি টাকার লোকসান পিসিবিকেই ক্ষতিপূরণ হিসেবে দিতে হতে পারে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের অনুরোধ নিয়ে আবারও পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

এর আগে, গতকাল ৬ ফেব্রুয়ারি ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ—ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রির ওপর স্থগিতাদেশ জারি করেছে আইসিসি।

রূপালী বাংলাদেশ

Link copied!