× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:৩৫ পিএম

অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনাল সন্ধ্যায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বিশ্বকাপের এই ফাঁকা সময়ে দেশের শীর্ষ ৩৯ ক্রিকেটারকে নিয়ে বিসিবি আয়োজন করে 'অদম্য টি-টোয়েন্টি কাপ'। 

জমজমাট লড়াই শেষে আসরের ফাইনাল গড়াবে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায়। শিরোপা জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ এবং নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ।

তারকাবহুল ধূমকেতু একাদশ কাগজে-কলমে বেশ ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল ধূমকেতু একাদশ। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক অধিনায়ক লিটন কুমার দাস আছেন দুর্দান্ত ফর্মে (২ ম্যাচে ১০৮ রান)। তাদের টপ অর্ডারে আছেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। 

মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয় দলের ভরসা। ফিনিশারের ভূমিকায় শামীম পাটোয়ারী যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

বোলিং আক্রমণে নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তরুণ শরিফুল ইসলাম। এছাড়া বিগ ব্যাশ খেলে আসা রিশাদ হোসেন ৪ উইকেট নিয়ে আসর শুরু করায় দলের শক্তি বেড়েছে বহুগুণ।

অন্যদিকে দুর্বার একাদশ তারকা দ্যুতির চেয়ে অভিজ্ঞতায় বেশি গুরুত্ব দিচ্ছে। ওপেনিংয়ে হাবিবুর রহমান সোহান দুর্দান্ত ফর্মে আছেন, গত ম্যাচে মাত্র ১৭ বলে ৩৯ রান করে দলের ফাইনাল নিশ্চিত করেছেন তিনি। ১০৪ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বড় রান না পেলেও দলের মূল শক্তি আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও পেসার খালেদ আহমেদ। বোলিংয়ে হাসান মাহমুদ ও খালেদ আহমেদ দারুণ ছন্দে আছেন।

দুই দলের সম্ভাব্য একাদশ

ধূমকেতু একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

দুর্বার একাদশ: মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।

রূপালী বাংলাদেশ

Link copied!