টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশ নেই, তাতে কী? ঘরের মাঠে আড়াই কোটি টাকার প্রাইজমানির 'অদম্য টি-টোয়েন্টি কাপ' নিয়ে ব্যস্ত টাইগাররা। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর 'দুর্বার একাদশ' এবং লিটন দাসের 'ধূমকেতু একাদশ'।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনালে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিল দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ফাইনাল ম্যাচটিকে ঘিরে দুই দলেই এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ধূমকেতু একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সামিউন বশির রাতুল। অন্যদিকে, দুর্বার একাদশে মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ জাতীয় দলের সাবেক মারকুটে ব্যাটার সাব্বির রহমান।
একনজরে ফাইনালের দল
ধূমকেতু একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, সামিউন বশির রাতুল, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন