× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:১৫ পিএম

প্রেমিকাকে নিয়ে মুম্বাইয়ের রাস্তায় স্যাম কারান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের মাত্র কয়েক ঘণ্টা পরেই সম্পূর্ণ ভিন্ন মেজাজে ধরা দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে মুম্বাইয়ের রাস্তায় বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ি চালাতে দেখা যায় এই ২৭ বছর বয়সী ক্রিকেটারকে। তার পাশেই ছিলেন তার বাগদত্তা ইসাবেলা গ্রেস সাইমন্ডস-উইলমুট।

মুম্বাইয়ের ঝলমলে রাস্তায় কারানের এই গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের চরম উত্তেজনাকর পরিস্থিতির পর এই মুহূর্তটি যেন ছিল তার ‘স্বস্তির নিঃশ্বাস’।

ল্যাম্বরগিনি নিয়ে কারানের এই নিশ্চিন্ত ড্রাইভের দৃশ্যটি ছিল ওয়াংখেড় স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশের সম্পূর্ণ বিপরীত। 

ইংল্যান্ডের ১৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে নেপাল যে লড়াই উপহার দিয়েছে, তা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে নেপালি ব্যাটাররা ভয়ডরহীন ক্রিকেট খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছিলেন।

শেষ ওভারে জয়ের জন্য নেপালের প্রয়োজন ছিল ১০ রান। গ্যালারিভর্তি দর্শকের গর্জনে ম্যাচ তখন যেকোনো দিকে মোড় নিতে পারত।

এমন চাপের মুখে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক বল তুলে দেন স্যাম কারানের হাতে। আর সেখানেই কারান দেখালেন তার মানসিক দৃঢ়তা ও দক্ষতার পরিচয়। দুর্দান্ত ইয়র্কার এবং বুদ্ধিমত্তার সাথে স্লোয়ারের মিশ্রণে নেপালি ব্যাটারদের হাত খোলার সুযোগই দেননি তিনি।

ছয় বলে কারান খরচ করেন মাত্র ৫ রান, আর এতেই ৪ রানের নাটকীয় জয় পায় ইংল্যান্ড। নেপাল থামে ১৮০ রানে। 

রূপালী বাংলাদেশ

Link copied!