× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৩০ পিএম

পাকিস্তানের সিদ্ধান্তে যা বলল ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অবশেষে ক্রিকেট বিশ্বের সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে অংশ নিতে রাজি হয়েছে পাকিস্তান। 

১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিতব্য এই ব্লকবাস্টার ম্যাচটি ঘিরে সপ্তাহজুড়ে যে টানটান উত্তেজনা ও অনিশ্চয়তা বিরাজ করছিল, পাকিস্তান সরকারের ‘ইউ-টার্ন’ বা মত পরিবর্তনের ফলে তার অবসান হলো।

গতকাল ৯ ফেব্রুয়ারি মধ্যরাতে পাকিস্তান সরকারের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে এক বার্তায় জানানো হয়, বন্ধুদেশগুলোর অনুরোধ এবং ক্রিকেটের মর্যাদা রক্ষার্থে পাকিস্তান দল ভারতের বিপক্ষে ম্যাচটিতে খেলবে।

পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের পর মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

আইসিসি, পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) ও বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ত্রিপক্ষীয় আলোচনার পর সৃষ্ট পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা।

আইসিসির মধ্যস্থতাকে সাধুবাদ জানিয়ে রাজীব শুক্লা বলেন, আমি খুবই আনন্দিত যে আইসিসি উদ্যোগ নিয়ে লাহোরে বিসিবি ও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করে একটি চমৎকার সমাধান বের করেছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ সমাধান, যেখানে ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। 

তবে আইসিসির ডেপুটি চেয়ারম্যান রবিবার লাহোরে গিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করলে সব পক্ষ সমঝোতায় আসে।

পুরো উদ্যোগের জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতি সন্তোষ প্রকাশ করে বিসিসিআইয়ের সহসভাপতি আরও বলেন, পুরো কৃতিত্ব আইসিসির। তারা সবাইকে আলোচনার টেবিলে এনে বিষয়টির সুরাহা করেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে খেলা হবে—আমাদের সবার জন্য এটিই সবচেয়ে বড় সুসংবাদ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!