× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:০৫ পিএম

পিএসএলের নিলামে রিশাদের বাজিমাত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:০৫ পিএম

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও নিজের জাত চেনালেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। এবারের নিলামে তাকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। শেষ পর্যন্ত ভিত্তিমূল্যের চেয়ে প্রায় তিনগুণ দামে রাওয়ালপিন্ডি রিশাদকে দলে ভিড়িয়েছে।

১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের রিশাদকে পেতে করাচি কিংস এবং রাওয়ালপিন্ডি তীব্র লড়াইয়ে নামে। লড়াই শেষে ৩ কোটি পাকিস্তানি রুপিতে বাংলাদেশের এই স্পিনারকে নিজেদের ডেরায় নেয় রাওয়ালপিন্ডি।

গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিশাদ। দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখে শিকার করেছিলেন ১৩টি উইকেট। কিন্তু এবার লাহোর তাকে রিটেইন (ধরে রাখা) না করায় নিলামে ওঠেন তিনি, যেখানে তার ওপর আস্থা রাখল রাওয়ালপিন্ডি।

নিলামের আগে রাওয়ালপিন্ডি তাদের ধরে রাখা চারজন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। তারা হলেন—মোহাম্মদ রিজওয়ান, স্যাম বিলিংস, জামান খান এবং ইয়াসির শাহ।

রিশাদের সুসংবাদের দিনে কিছুটা হতাশা বয়ে এনেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠলেও মিরাজকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!