টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের দ্বিতীয় ম্যাচের আগে সূর্যদের শিবিরে কিছুটা দুশ্চিন্তার মেঘ। অনুশীলনের সময় জাসপ্রিত বুমরাহর একটি বিধ্বংসী ইয়র্কার সরাসরি ইশান কিষানের পায়ে আঘাত করলে তিনি খোঁড়াতে থাকেন।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নেটে বুমরাহর নিখুঁত গতির একটি ইয়র্কার ইশানের পায়ের পাতায় আঘাত করে। বলটি সামলাতে ব্যর্থ হয়ে ইশান যন্ত্রণায় কাতরাতে থাকেন।
দ্রুতই দলের ফিজিও এসে তাকে চিকিৎসা দেন। বুমরাহ নিজেও ছুটে যান সতীর্থের খোঁজ নিতে। প্রাথমিক শঙ্কা তৈরি হলেও, পরে ইশানকে কিছুটা স্বাভাবিক দেখা যায়, যা স্বস্তি দেয় ভারতীয় শিবিরকে।
এদিকে, ইশানের এই চোট ভারতের বিশ্বকাপ যাত্রায় নতুন দুশ্চিন্তা যোগ করল। টুর্নামেন্টের শুরু থেকেই ইনজুরি ও অসুস্থতা তাড়া করছে টিম ইন্ডিয়াকে।
এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুর চোটে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান পেস অলরাউন্ডার হার্ষিত রানা। এছাড়াও অসুস্থতায় ভুগতেছে ওপেনার অভিষেক শর্মা।
জানা যায়, অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ। তবে নামিবিয়া বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন