× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:০৩ পিএম

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন বাবর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:০৩ পিএম

বাবর আজম। ছবি : সংগৃহীত

বাবর আজম। ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই ক্রিকেট বিশ্বের চোখ থাকবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ফের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই 'হাই-ভোল্টেজ' লড়াইয়ের আগে পাকিস্তানের অভিজ্ঞ তারকা ব্যাটার বাবর আজম তুলে ধরলেন এই স্নায়ুযুদ্ধ জয়ের আসল সূত্র।

বিশ্বের কোটি কোটি মানুষের নজর থাকে ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। এই বিপুল প্রত্যাশা অনেক সময় খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করে। বাবর আজম স্পষ্টভাবেই জানালেন, এই ম্যাচে টেকনিকের চেয়ে মানসিক স্থিরতা বেশি জরুরি।

এক আন্তর্জাতিক ক্রীড়া প্ল্যাটফর্মে বাবর বলেন, পাকিস্তান-ভারত ম্যাচ সবসময়ই হাই ইনটেনসিটি। পুরো বিশ্ব ও সমর্থকরা এতে জড়িত থাকে। এত মানুষ দেখছে, এতে প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়ে যায়।

বাবর আরও বলেন, আমরা শিখেছি, যত বেশি ঠান্ডা মাথায় ও নির্ভার থেকে খেলতে পারি এবং মানুষের কথায় কান না দিই, ততই ভালো ফল পাওয়া যায়। তরুণরা প্রায়ই উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু সহজ ও চাপমুক্ত থাকলে সেটাই আপনার পক্ষে কাজ করে।

পরিসংখ্যানের পাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বেশ পিছিয়ে। এখন পর্যন্ত দুই দল আটবার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ৬টি ম্যাচে এবং পাকিস্তান জিতেছে মাত্র ১টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
 

রূপালী বাংলাদেশ

Link copied!