× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:২১ পিএম

দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:২১ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন আমিনুল। দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ বিষয়ে বার্তাও দিয়েছেন তিনি।

বার্তায় বিসিবি সভাপতি পরিচালকদের নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং চাইলে তার সহযোগিতা পাওয়া যাবে বলেও পরিচালকদের জানিয়েছেন তিনি।

পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছাও জানিয়েছেন বুলবুল। তিনি লেখেন, ‘আমি শিগগিরই ফিরব।’

এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমি জরুরি কাজে কয়েক দিনের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছি। কাজ শেষ হলে আবার ফিরে আসব।’

কিছুদিন আগে খবর রটেছিল, অস্ট্রেলিয়ায় চলে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) আমিনুল ইসলাম। পরে আবার জানা যায়, দেশ ছাড়েননি তিনি।

এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর বিসিবিতে পরিবর্তনের জোর হাওয়া বইছে। এমন সময় বিসিবি সভাপতির অস্ট্রেলিয়া যাওয়ার খবর ক্রিকেটপ্রেমীদের মনে অন্য রকম বার্তা দিচ্ছে। বিশেষ করে মেলবোর্নে তার পরিবার থাকে। তিনি নিজেও সেখানে থাকছেন স্থায়ীভাবে।

Link copied!