ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুপার এইটের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১২:০৪ পিএম
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্ব ‘সুপার এইট’-এর আট দল চূড়ান্ত হয়েছে বুধবার (১৮ ফেব্রুয়ারি)। কলম্বোতে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে শেষ দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে জমে উঠেছে টুর্নামেন্টের লড়াই।

আয়োজকদের ঘোষিত সূচি অনুযায়ী, সুপার এইটে ওঠা আট দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপের ম্যাচগুলো হবে ভারতে, অন্য গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
 
জানা গেছে, প্রতিটি দল নতুন করে শূন্য পয়েন্ট নিয়ে এই পর্ব শুরু করবে। অর্থাৎ আগের রাউন্ডের কোনো পয়েন্ট এখানে যোগ হবে না।

সুপার এইটে প্রতিটি জয়ী দল পাবে ২ পয়েন্ট। পরাজিত দল পাবে না কোনো পয়েন্ট। আবহাওয়া বা অন্য কোনো কারণে যদি উভয় দল অন্তত পাঁচ ওভার করে খেলতে না পারে, তাহলে ম্যাচটি ‘নো রেজাল্ট’ ঘোষণা করা হবে এবং দুই দলই পাবে ১ পয়েন্ট করে।

কোনো ম্যাচ টাই হলে অনুষ্ঠিত হবে সুপার ওভার। সুপার ওভারেও ফল নির্ধারণ না হলে পরপর সুপার ওভার চলবে, যতক্ষণ না বিজয়ী নির্ধারিত হয়।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল আগামী ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত সেমিফাইনালে উঠবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

গ্রুপ বিন্যাস
গ্রুপ-১ (ভারতে আয়োজিত)

ভারত

দক্ষিণ আফ্রিকা

ওয়েস্ট ইন্ডিজ

জিম্বাবুয়ে

গ্রুপ-২ (শ্রীলঙ্কায় আয়োজিত)

ইংল্যান্ড

নিউজিল্যান্ড

পাকিস্তান

শ্রীলঙ্কা

সুপার এইটের সূচি

২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (কলম্বো)
২২ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (ক্যান্ডি); ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ)
২৩ ফেব্রুয়ারি: জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ (মুম্বাই)
২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম পাকিস্তান (ক্যান্ডি)
২৫ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (কলম্বো)
২৬ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ); ভারত বনাম জিম্বাবুয়ে (চেন্নাই)
২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (কলম্বো)
২৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (ক্যান্ডি)
১ মার্চ: জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা (নয়াদিল্লি); ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)