ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’ নিয়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। একদিকে হ্যারি ব্রুকের মতো ইংলিশ তারকারা পাকিস্তানি খেলোয়াড়দের সম্ভাব্য অনুপস্থিতি নিয়ে আক্ষেপ করছেন, অন্যদিকে পরিসংখ্যান বলছে—বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা এই টুর্নামেন্টে শুরু থেকেই ব্রাত্য।
টুর্নামেন্টটি পঞ্চম মৌসুমে গড়ালেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি বা শ্রীলঙ্কান ক্রিকেটার সেখানে খেলার সুযোগ পাননি। একমাত্র লঙ্কান হিসেবে ২০২৪ সালে মেয়েদের টুর্নামেন্টে খেলেছেন ওভাল ইনভিনসিবলস-এর চামারি আতাপাত্তু।
অথচ এবারের ড্রাফটে দাউন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমানসহ বাংলাদেশ ও শ্রীলঙ্কার অন্তত ৩৫ জন শীর্ষ খেলোয়াড়ের নাম রয়েছে।
আইপিএল মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো দ্য হানড্রেডের আটটি দলের চারটির মালিকানা পাওয়ায় ভারত-পাকিস্তান কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব টুর্নামেন্টে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
আগামী ১১-১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিতব্য ড্রাফটে কোনো পাকিস্তানি খেলোয়াড় দল পাবেন কি না, তা নিয়ে খোদ ইংল্যান্ডের ভেতরেই সমালোচনা শুরু হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন