× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৮:০১ পিএম

চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন ২১ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৮:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফট ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। আগামী ১২ মার্চ লন্ডনে বসবে এই মেগা নিলাম। তবে ড্রাফটের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য খবরটা কিছুটা হতাশাজনক। আবেদন করা ২৩ জন ক্রিকেটারের মধ্যে ২১ জনই বাদ পড়েছেন প্রাথমিক বাছাই থেকে।

জানা যায়, প্রাথমিক তালিকায় বাংলাদেশের ২৩ জন ক্রিকেটারের নাম থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি ২১ জন। 

বাদ পড়াদের তালিকায় রয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলামের মতো তারকা ক্রিকেটাররা। তাদের ছাড়াই চূড়ান্ত ড্রাফট সম্পন্ন করবে আয়োজক ইসিবি।

এদিকে বাংলাদেশের মান রাখলেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান এবং লেগস্পিনার রিশাদ হোসেন। সারা বিশ্বের শত শত ক্রিকেটারের মধ্য থেকে যে ২৪৩ জনকে চূড়ান্ত ড্রাফটের জন্য শর্টলিস্ট করা হয়েছে, সেখানে টিকে গেছেন এই দুজন।

কার দাম কত?

নিলামে মুস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা) ক্যাটাগরিতে। অন্যদিকে, তরুণ তুর্কি রিশাদ হোসেন জায়গা পেয়েছেন ৭৫ হাজার পাউন্ডের (প্রায় ১ কোটি ১২ লাখ টাকা) ক্যাটাগরিতে। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলের প্রয়োজনে এই দুই টাইগারকে দলে ভেড়াতে বিড করতে পারবে।

এছাড়াও পাকিস্তানি ক্রিকেটারদের ওপর আইপিএল মালিকানাধীন দলগুলোর অঘোষিত নিষেধাজ্ঞার গুঞ্জন থাকলেও ইসিবি তা উড়িয়ে দিয়েছে। 

বোর্ড জানিয়েছে, রাজনৈতিক কোনো বিবেচনায় নয়, বরং পারফরম্যান্স ও দলের চাহিদাকেই গুরুত্ব দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের শাহিন আফ্রিদি ও হারিস রউফদের মতো ১৪ জন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!