× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৬:০২ পিএম

টেন্ডুলকারের ঘরে উৎসবের আমেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৬:০২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

ছবি : রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

ভারতের লিজেন্ডারি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ঘরে এখন উৎসবের আমেজ। দক্ষিণ মুম্বাইয়ের এক অভিজাত ভেন্যুতে গতকাল (৫ মার্চ) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শচীন-পুত্র অর্জুন টেন্ডুলকার ও সানিয়া চান্ধোকের বিয়ে। ক্রিকেট, বলিউড এবং ব্যবসা জগতের নক্ষত্রদের উপস্থিতিতে বিয়েটি রূপ নিয়েছিল এক রাজকীয় মিলনমেলায়।

গত বছরের ২৫ আগস্ট আংটি বদল করেছিলেন অর্জুন ও সানিয়া। এরপর থেকেই ক্রিকেট প্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে এই বিয়ে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। গত কয়েক মাস ধরে চলা প্রাক-বিবাহ অনুষ্ঠানের পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 

বিয়েতে শচীন টেন্ডুলকারের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুরা এই বিয়েতে যোগ দিয়ে আসরটিকে আরও উজ্জ্বল করে তোলেন।

অনুষ্ঠানে লিটল মাস্টার সুনীল গাভাস্কার ও তার স্ত্রী মার্শনেল গাভাস্কার উপস্থিত ছিলেন। এছাড়াও ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে এবং রবি শাস্ত্রী অনুষ্ঠানে যোগ দেন।

এদিন ভারতের সাবেক অধিনায়ক এমএস ধোনি ও তার স্ত্রী সাক্ষী ধোনি উপস্থিত হওয়া মাত্রই সবার নজর কাড়েন। উপস্থিত ছিলেন বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরও। 

এছাড়াও উপস্থিত ছিলেন, যুবরাজ সিং ও হ্যাজেল কিচ, পাঠান ভাই— ইরফান ও ইউসুফ, বীরেন্দর সেহওয়াগ, সুরেশ রায়না, জহির খান, হরভজন সিং এবং পার্থিব প্যাটেলরা (পরিবারসহ উপস্থিত ছিলেন)। 

আরও উপস্থিত ছিলেন, পৃথ্বী শ ও শ্রেয়াস আইয়ারসহ অনেক তারকা ক্রিকেটাররা।

ক্রিকেট ময়দানের বাইরে থেকেও বিশিষ্ট অতিথিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন তাদের পরিবার নিয়ে উপস্থিত ছিলেন। এছাড়া চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর এবং মহারাষ্ট্রের মন্ত্রী আশীষ শেলার অনুষ্ঠানে অংশ নেন।

ক্রিকেট প্রশাসনের পক্ষ থেকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং প্রধান নির্বাচক অজিত আগারকার উপস্থিত ছিলেন। পাশাপাশি ভারতের শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানি ও নীতা আম্বানিও টেন্ডুলকার পরিবারের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে আমন্ত্রিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!