× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৫:৩৭ পিএম

অ্যামেলিয়া কারের রেকর্ডের দিনে বিধ্বস্ত জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৫:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে অ্যামেলিয়া কারের স্পিন বিষে বিধ্বস্ত হলো জিম্বাবুয়ে। লেগ স্পিনারের ক্যারিয়ারসেরা বোলিং এবং ব্যাট হাতে বিধ্বংসী ইনিংসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। 

এদিন কার বল হাতে মাত্র ৩৪ রান খরচে ৭ উইকেট শিকার করেন, যা নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সপ্তম সেরা বোলিং ফিগার।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা মন্দ ছিল না জিম্বাবুয়ের। প্রথম ১০ ওভারে ৩.৫ গড়ে রান তুলে তারা বড় স্কোর গড়ার চেষ্টা করে। কিন্তু দলীয় ১১তম ওভারে মলি পেনফোল্ডের হাত ধরে প্রথম ধাক্কা খায় সফরকারীরা। পেনফোল্ড একে একে তিনটি উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে ফেলে দেয়।

এরপরই শুরু হয় অ্যামেলিয়া কারের ম্যাজিক। ১৮তম ওভার থেকে আক্রমণ শুরু করে জিম্বাবুয়ের মিডল এবং লোয়ার অর্ডারকে একাই ধসিয়ে দেন তিনি। মোডেস্টার মুপাচিকওয়া সর্বোচ্চ ৩২ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কারের ঘূর্ণিতে স্টাম্পিংয়ের শিকার হন।

জিম্বাবুয়ের চারজন ব্যাটার এদিন রানের খাতাই খুলতে পারেননি। শেষদিকে নবম উইকেট জুটিতে ১৯ রান যোগ হলে কোনোমতে ১০০ রানের কোটা পার করে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ২৯.১ ওভারে ১০২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

১০৩ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই দুই ওপেনারকে হারালেও জয়ের পথে কোনো বাধা আসেনি। বল হাতে দাপট দেখানোর পর ব্যাট হাতেও দলের হাল ধরেন অ্যামেলিয়া কার। 

মাত্র ৪০ বলে ৪৫ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন ইজি গেজ ও ম্যাডি গ্রিন। 

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ১০২/১০ (২৯.১ ওভার); মোডেস্টার মুপাচিকওয়া ৩২। (অ্যামেলিয়া কার ৭/৩৪, মলি পেনফোল্ড ৩/১৭)

নিউজিল্যান্ড: ১০৬/২ (১৬.২ ওভার); অ্যামেলিয়া কার ৪৫*

ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

রূপালী বাংলাদেশ

Link copied!