× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৮:১৮ পিএম

বাংলাদেশকে ‘১০০-তে ১০’ দেবেন রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৮:১৮ পিএম

রমিজ রাজা। ছবি : সংগৃহীত

রমিজ রাজা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে সালমান আলি আগার সেই বিতর্কিত রানআউট নিয়ে থামছেই না আলোচনা-সমালোচনা। আইনি মারপ্যাঁচে আউটটি বৈধ হলেও, ক্রিকেটীয় চেতনার প্রশ্নে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ক্রিকেট বিশ্ব। 

এই বিতর্কে এবার সরাসরি ঘি ঢাললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পিসিবি’র সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। মেহেদী হাসান মিরাজের ওই কাণ্ডকে মোটেও ভালোভাবে নেননি তিনি। 

ক্ষোভ প্রকাশ করে রমিজ জানিয়েছেন, এই আচরণের জন্য বাংলাদেশকে ১০০-এর মধ্যে মাত্র ১০ নম্বর দেবেন তিনি।

ঘটনাটি ছিল পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারের। ক্রিজে তখন জমে উঠেছে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার জুটি। মিরাজের একটি বল সামনের দিকে খেলেছিলেন রিজওয়ান, যা মিরাজ নিজের পা দিয়ে থামান। 

বলটি নন-স্ট্রাইকার প্রান্তে থাকা সালমান আগার কাছাকাছি চলে যায়। সালমান সৌজন্যবশত বলটি কুড়িয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়েছিলেন, কিন্তু একই সময়ে মিরাজ দ্রুত বলটি তুলে নিয়ে আন্ডার আর্ম থ্রোতে স্টাম্প ভেঙে দেন। সালমান তখন ক্রিজের বাইরে থাকায় আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন।

এই ঘটনার তীব্র সমালোচনা করে রমিজ রাজা জানান, আধুনিক ক্রিকেটে দলগুলো সুযোগ পেলেই আক্রমণাত্মক হয়ে ওঠে ঠিকই, কিন্তু মিরাজ যা করেছেন তা স্রেফ ‘খেলার চেতনার বাইরে’। সালমান আগা একটি ‘ভালো কাজ’ করতে গিয়ে তার খেসারত দিয়েছেন বলে মনে করেন এই পাকিস্তানি ধারাভাষ্যকার।

রমিজ রাজা আরও বলেন,  মিরাজ নিয়মের মধ্যেই ছিলেন, কিন্তু আগার উদ্দেশ্য ছিল ভালো কিছু করা। প্রতিপক্ষের খেলোয়াড় যখন আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, তখন তার সঙ্গে এমনটা করা উচিত নয়।

রূপালী বাংলাদেশ

Link copied!