× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০২:১৮ পিএম

অঘোষিত ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০২:১৮ পিএম

টস হেরে আগে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ। ছবি : বিসিবি

টস হেরে আগে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ। ছবি : বিসিবি

শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় রয়েছে। ফলে আজ যে দল জয় পাবে, তারাই সিরিজ নিশ্চিত করবে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অনায়াসে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। বড় জয়ে সিরিজ সমতায় ফেরে শাহিন আফ্রিদির দল। আজ সিরিজ জয় করবে কোন দল এটাই দেখার বিষয়।

এদিকে এখন পর্যন্ত ৬ বার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে এই দুই দল। যেখানে পাঁচবার সিরিজ জিতেছে পাকিস্তান, আর বাংলাদেশ জিতেছে একবার।

সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তান দলে রয়েছে ৩ পরিবর্তন। পাকিস্তান দলে অভিষেক হচ্ছে মুহাম্মদ গাজী ঘোরি ও সাদ মাসুদের। আর তৃতীয় পরিবর্তন হিসেবে দলে জায়গা পেয়েছেন আবরার আহমেদ।

পাকিস্তান একাদশ

সাহেবজাদা ফারহান, মায সাদাকাত, গাজী ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, আব্দুল সামাদ, সাদ মাসুদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ ও হারিস রউফ।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

রূপালী বাংলাদেশ

Link copied!