× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:১৮ পিএম

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী এপ্রিলে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। এই সফরটি কেবল মাঠের লড়াই নয়, বরং বাংলাদেশের ক্রিকেট মানচিত্রে রাজশাহীর আন্তর্জাতিক অভিষেক হিসেবেও এক ঐতিহাসিক মুহূর্ত।

গতকাল সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।

সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল ঢাকায় পা রাখবে লঙ্কান বাহিনী। তবে রাজধানীতে অবস্থান না করে তারা সরাসরি চলে যাবে বিভাগীয় শহর রাজশাহীতে। সেখানে ১৮ ও ১৯ এপ্রিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা। এরপর ২০ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের জন্য এই সিরিজটি এক নতুন যুগের সূচনা। এর আগে বয়সভিত্তিক এবং ইমার্জিং দলের আন্তর্জাতিক ম্যাচ এখানে নিয়মিত হলেও, এই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কোনো জাতীয় দলের আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে এই ভেন্যু।

২০ এপ্রিল প্রথম ওয়ানডের পর ২২ ও ২৫ এপ্রিল সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।

ওয়ানডে সিরিজ শেষ করে ২৬ এপ্রিল দুই দল পাড়ি জমাবে চায়ের দেশ সিলেটে। সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টির পর ৩০ এপ্রিল ও ২ মে বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিলেটে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে ফ্লাডলাইটের নিচে, যা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

রূপালী বাংলাদেশ

Link copied!