× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:৫৪ পিএম

বিজয়ের রঙে লিপুর বিদায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে সাধারণত বিদায়ে বিষাদের সুর থাকে, তবে গাজী আশরাফ হোসেন লিপুর ক্ষেত্রে তা হলো ভিন্ন। জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে তার অধ্যায় শেষ হলো এক রাজকীয় জয়ে। 

পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ১১ রানের শ্বাসরুদ্ধকর জয় দিয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ, আর সেই সঙ্গেই সমাপ্তি ঘটল লিপুর বর্ণাঢ্য এক মেয়াদের।

সিরিজ জয়ের পরপরই মিরপুরের ড্রেসিংরুমে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। সাধারণত নির্বাচকদের বিদায়টা আড়ালেই হয়ে থাকে, কিন্তু লিপুর ক্ষেত্রে ক্রিকেটার ও কোচিং স্টাফরা তাকে ভালোবাসায় ভরিয়ে দেন। হাসিমুখে বিদায় নেওয়ার এই দৃশ্য দেশের ক্রিকেটে বিরল এক নজির স্থাপন করেছে।

বিদায়বেলায় লিপুর প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন লিটন দাস। তিনি সরাসরি লিপুর সাথে যোগাযোগ অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করে বলেন, আপনার যদি কোনো তথ্য থাকে, অবশ্যই আমাদের ফোনে পাবেন। আপনি যেকোনো সময় আমাদের মেসেজ কিংবা কল দেবেন।

দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লিপুর সততা ও পেশাদারিত্বের প্রশংসা করতে গিয়ে বলেন, আপনি আমাদের জন্য আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আমি আপনার কাজে খুবই খুশি ছিলাম। দল পরিচালনায় অনেক সময় অস্বস্তি এলেও আপনি সবসময় দলের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। ব্যক্তিগত কোনো পছন্দ-অপছন্দ আপনার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায়নি।

লিপুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অধিনায়কের সঙ্গে নির্বাচকের একটা স্বাস্থ্যকর তর্ক-বিতর্ক থাকা জরুরি, যা আমাদের মধ্যে সবসময় ছিল। এই তর্কগুলো হতো শুধুই বাংলাদেশ দলের জয়ের কথা চিন্তা করে। আমি আপনার সঙ্গে কাজ করে অত্যন্ত খুশি এবং উপভোগ করেছি। আপনার আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইল।

রূপালী বাংলাদেশ

Link copied!