× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:২৬ এএম

কারাগারে কেমন আছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক? 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:২৬ এএম

পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক ইমরান খান। ছবি : সংগৃহীত

দুর্নীতির অভিযোগে ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন তার দুই ছেলে সুলাইমান ও কাসিম খান। 

দীর্ঘ সময় পর বাবার সাথে কথা বলে তার শারীরিক ও মানসিক অবস্থার এক রোমহর্ষক চিত্র তুলে ধরেছেন তারা।

গত জানুয়ারি মাসের পর এই প্রথম গত সপ্তাহে প্রায় ২৮ মিনিটের একটি টেলিফোন আলাপে বাবার সাথে কথা বলেন সুলাইমান ও কাসিম। সাবেক ইংলিশ অধিনায়ক মাইক অ্যাথারটনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারা জানিয়েছেন, কারাগারে নানা প্রতিকূলতার মধ্যে থাকলেও ইমরান খান মানসিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অদম্য রয়েছেন।

৭৩ বছর বয়সি এই সাবেক অধিনায়কের শারীরিক অবস্থা নিয়ে কাসিম খান জানান, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি বর্তমানে মারাত্মকভাবে কমে গেছে। তবে এই শারীরিক সীমাবদ্ধতা নিয়েও ইমরান নিজে মোটেও চিন্তিত নন। 

কাসিম বলেন, আমরা তার শরীর নিয়ে জানতে চাইলে তিনি হেসেই উড়িয়ে দেন। শুধু বলেছেন, তিনি ঠিক আছেন এবং দৃষ্টিশক্তি আগের চেয়ে উন্নতির দিকে। এটিই আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে।

ইমরান খানের ছেলেরা অভিযোগ করে জানান, বর্তমান কর্তৃপক্ষ তাকে মানসিকভাবে দুর্বল করতে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে। তার সেলে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বন্ধ রাখা কিংবা নতুন কোনো বই পড়তে না দেওয়াসহ বিভিন্নভাবে তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। 

কাসিম খান আরও জানান, এই প্রতিকূল পরিস্থিতি ইমরানকে আরও বেশি আধ্যাত্মিক এবং মানসিকভাবে দৃঢ় করে তুলেছে। তিনি এখন নিয়মিত মেডিটেশন বা ধ্যান করেন এবং ধ্যানের মাধ্যমেই নিজের ভেতরে টিকে থাকার শক্তি খুঁজে নিয়েছেন।

বড় ছেলে সুলাইমান খান জানান, তার বাবা আদর্শের প্রশ্নে কোনো আপস করতে রাজি নন। 

ইমরান খান নিজেই বলেছেন, নিজের আদর্শ বিসর্জন দিয়ে মুক্তি পাওয়ার চেয়ে তিনি জেলেই প্রাণ দিতে পছন্দ করবেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!