× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৩:৩১ পিএম

চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে বড় রদবদল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৩:৩১ পিএম

রুতুরাজ গায়কোয়াড় ও সাঞ্জু স্যামসন। ছবি : সংগৃহীত

রুতুরাজ গায়কোয়াড় ও সাঞ্জু স্যামসন। ছবি : সংগৃহীত

আগামী ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তবে মাঠের লড়াই শুরুর আগেই নিজেদের ব্যাটিং পরিকল্পনা নিয়ে বড় চমক দিয়েছেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। 

গত আসরের ব্যর্থতা ভুলে এবার ওপেনিং জুটিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে চেন্নাই ম্যানেজমেন্ট।

আইপিএল অধিনায়কদের এক বৈঠকে রুতুরাজ জানান, আসন্ন মৌসুমে তিনি পুনরায় ওপেনিংয়ে ফিরছেন। তবে তার সঙ্গী হিসেবে এবার দেখা যাবে দলবদল করে আসা তারকা ব্যাটার সাঞ্জু স্যামসনকে। 

২০২৫ সালের আসরে টপ-অর্ডারে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করেও সফল না হওয়ায়, এবার শুরু থেকেই অভিজ্ঞ ও বিধ্বংসী এক জুটির ওপর আস্থা রাখছে ‘ইয়েলো আর্মি’।

গত মৌসুমে রুতুরাজ গায়কোয়াড়কে তিন নম্বরে নামিয়ে রচিন রবীন্দ্রসহ বেশ কয়েকজনকে ওপেনিংয়ে খেলানো হয়েছিল। কিন্তু পাওয়ারপ্লেতে প্রত্যাশিত রান না আসায় পুরো টুর্নামেন্টে ভুগেছে দলটি। 

এবার রুতুরাজ নিজে ওপেনিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং অর্ডারে স্থিতি ফেরাতে চাইছেন। অন্যদিকে, সাঞ্জু স্যামসন সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে দারুণ সফল হয়েছেন, যা চেন্নাইয়ের জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে।

দলের এই নতুন কম্বিনেশন নিয়ে সাবেক সিএসকে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেন, রুতুরাজের ধ্রুপদী ব্যাটিং এবং সাঞ্জুর আগ্রাসী মেজাজ প্রতিপক্ষের বোলিং আক্রমণকে শুরুতেই চাপে ফেলে দেবে। 

সাঞ্জু স্যামসনকে দলে ভেড়াতে চেন্নাইকে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়তে হয়েছে।

এদিকে, তিন নম্বরে দেখা যেতে পারে তরুণ প্রতিভা আয়ুশ মাত্রেকে, যিনি গত মৌসুমে তার ঝোড়ো ব্যাটিং দিয়ে নজর কেড়েছিলেন। মিডল অর্ডারে শক্তি জোগাবেন ডেওয়াল্ড ব্রেভিস ও শিভম দুবে। 

আর বরাবরের মতোই ফিনিশারের ভূমিকায় থাকছেন সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 

রূপালী বাংলাদেশ

Link copied!