× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১১:১৫ এএম

কিটের রং লেগে সাদা বল হলো লাল, মাঝপথে বল বদল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১১:১৫ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসরের উদ্বোধনী ম্যাচেই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। মাঠের লড়াই ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে হায়দরাবাদ কিংসমানের জার্সি ও প্যাডের রং। 

অভিযোগ উঠেছে, কিংসমানের মেরুন রঙের কিট থেকে রং লেগে সাদা কোকাবুরা বলটি লালচে হয়ে যাওয়ায় ব্যাটারদের পক্ষে তা দেখা কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় ইনিংসের ১৫ ওভার শেষে আম্পায়াররা বল পরিবর্তন করতে বাধ্য হন।

বৃহস্পতিবার রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের বিপক্ষে নিজেদের অভিষেক ম্যাচে রান তাড়া করতে নেমেছিল হায়দরাবাদ কিংসমান। দলটির খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন গাঢ় মেরুন রঙের কিট পরে। 

খেলা শুরুর কিছুক্ষণ পরই দেখা যায়, সাদা বলটি ধীরে ধীরে তার স্বাভাবিক রং হারিয়ে মেরুন আভা ধারণ করছে। পাওয়ারপ্লের মধ্যেই মিডিয়া বক্স থেকে বলের গায়ে লালচে দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল।

হায়দরাবাদ কিংসমানের অধিনায়ক মার্নাস ল্যাবুশেন ম্যাচ শেষে জানান, তিনি ইনিংসের দ্বিতীয় ওভারেই আম্পায়ারদের বিষয়টি অবহিত করেছিলেন। 

ল্যাবুশেন বলেন, আমি দ্বিতীয় ওভার শেষেই আম্পায়ারদের জিজ্ঞেস করেছিলাম আসলে কী হচ্ছে? পুরো বল তো লাল হয়ে যাচ্ছে! সম্ভবত কাপড় বা প্যাড থেকেই রং উঠে এমনটা হয়েছে। এর আগে এমন কিছু দেখিনি, তবে প্যাডের রং বা ব্যাটের ঘষায় বলের রং বদলানো অস্বাভাবিক নয়। আশা করি পরের ম্যাচের আগে আমরা এটি ঠিক করে নেব।

এদিকে লাহোর কালান্দার্সের গতি তারকা হারিস রউফ বিষয়টি নিয়ে কিছুটা ভিন্ন মত দিয়েছেন। তার মতে, গ্যালারিতে বল যাওয়ার ফলে সেখানে আসনের রং থেকেও এমনটা হতে পারে। 

রূপালী বাংলাদেশ

Link copied!