× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০১:৩২ পিএম

নির্বাচন নিয়ে তদন্ত কমিটির মুখোমুখি বিসিবির শীর্ষ কর্তারা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০১:৩২ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তদন্তের অংশ হিসেবে কমিটির সদস্যরা বিসিবির শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকদের মুখোমুখি হচ্ছেন। 

এরই ধারাবাহিকতায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সহসভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা বলেছে এনএসসির গঠিত এই স্বাধীন তদন্ত কমিটি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার আগেই তার কাছে পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর লিখিতভাবে জমা দিয়েছিলেন। 

এ বিষয়ে কমিটির একজন সদস্য গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত কাজের ধারা সন্তোষজনক এবং স্বচ্ছতা বজায় রেখেই সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এর আগে গত শনিবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাও তদন্ত কমিটির মুখোমুখি হন।

তার পরদিন রোববার কমিটির সদস্যরা কথা বলেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। একের পর এক শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তদন্ত কমিটি বিসিবি নির্বাচনের বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেন।

তদন্ত কমিটির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হওয়ার সুযোগ ছিল না। 

তিনি আরও বলেন, নির্বাচনে মূলত কোনো শক্তিশালী প্রতিপক্ষ ছিল না, যে কারণে ভোট ম্যানিপুলেশন করারও কোনো প্রয়োজন পড়েনি। ৭৬ জন ভোটারের মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন এবং আমি সর্বোচ্চ ভোট পেয়েই নির্বাচিত হয়েছি। যেখানে ৩৪ জন ভোটার উপস্থিতই ছিলেন না এবং কোনো প্রতিপক্ষ ছিল না, সেখানে কারচুপির সম্ভাবনা নাই বললেই চলে।

রূপালী বাংলাদেশ

Link copied!