× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০১:২০ পিএম

হার্দিকের না খেলার কারণ নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০১:২০ পিএম

হার্দিক পান্ডিয়া। ছবি : সংগৃহীত

হার্দিক পান্ডিয়া। ছবি : সংগৃহীত

আইপিএলের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে বড় ব্যবধানে  হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দিল্লি।

দলের এমন পরাজয়ের পর হারের কারণ ও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন মুম্বাইয়ের পেসার দীপক চাহার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চাহার জানান, দলের সেরা তারকা হার্দিক পান্ডিয়া অসুস্থতার কারণে এই ম্যাচে মাঠে নামতে পারেননি। তবে আগামী ম্যাচেই তিনি দলে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই পেসার। 

চাহার আরও জানান, ১৬০ রানের পুঁজি নিয়ে এই মাঠে ম্যাচ জেতা বেশ কঠিন। নির্ধারিত ওভারে মুম্বাই ১৬২ রান তুলতে সক্ষম হলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

পিচ ও কন্ডিশন নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে চাহার আরও জানান, উইকেট কিছুটা ধীরগতির ছিল এবং ব্যাটিং করা সহজ ছিল না। আমার মনে হয় এই ম্যাচে টস জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। স্কোরবোর্ডে আরও ১০ থেকে ১৫ রান বেশি থাকলে লড়াইটা ভিন্ন হতে পারত।

এছাড়া দিল্লির ব্যাটসম্যান রিজভির দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসাও করে চাহার বলেন, রিজভিকে যদি ১০ ওভারের মধ্যে সাজঘরে ফেরানো যেত, তবে ম্যাচের ফলাফল মুম্বাইয়ের পক্ষে আসার সম্ভাবনা ছিল।

দিল্লির বিপক্ষে এই হারের পর পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। 

রূপালী বাংলাদেশ

Link copied!