× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:৩৩ পিএম

ভেঙে দেওয়া হলো ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটির দায়িত্বে তামিম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:৩৩ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচনে কারচুপির অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। 

একই সঙ্গে বিসিবি পরিচালনার জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এবং কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে এনএসসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। 

তিনি জানান, গত অক্টোবর মাসে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির তথ্যপ্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ফলে বর্তমান পর্ষদের নৈতিক বৈধতা না থাকায় এনএসসি আইন অনুযায়ী এই কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন গঠিত অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে এই কমিটিতে রাখা হয়েছে দেশের স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব ও পেশাদারদের। 

কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন : ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ক্রিকেটের এই আমূল পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইমেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!