× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৫:৪৯ পিএম

ভারতীয় নির্বাচকদের কড়া বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৫:৪৯ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতীয় জাতীয় দলে মোহাম্মদ শামির অন্তর্ভুক্তি নিয়ে এবার নির্বাচকদের জোরালো বার্তা দিলেন সাবেক অধিনায়ক ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী। 

অভিজ্ঞ এই পেসারের সাম্প্রতিক পারফরম্যান্সকে ‘অস্বীকার করার উপায় নেই’ উল্লেখ করে সৌরভ জানিয়েছেন, শামির বর্তমান ফর্ম ও ফিটনেস তাকে জাতীয় দলের জন্য অপরিহার্য করে তুলেছে।

মঙ্গলবার ০৭ এপ্রিল কলকাতায় বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের তৃতীয় মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ এই মন্তব্য করেন। 

আইপিএল ২০২৬-এ লখনৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের আবহেই শামিকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন 'মহারাজ'। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, কেন বারবার শামিকে জাতীয় দলের বাইরে রাখা হচ্ছে।

শামিকে নিয়ে বড় একটি রণকৌশলগত পয়েন্ট তুলে ধরে সৌরভ বলেন, জাসপ্রিত বুমরাহ-র অন্য প্রান্তে যদি কেউ বল করার যোগ্য হন, তবে তিনি শামি। 

তার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। বুমরাহ এবং শামি একসঙ্গে নতুন বল হাতে আক্রমণ করলে ভারতের বোলিং শক্তি বহুগুণ বেড়ে যাবে। 

সৌরভের মতে, নতুন বলে স্ট্রাইক করা এবং ইনিংসের শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে শামির।

উদাহরণ হিসেবে সৌরভ সাম্প্রতিক আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শামির সেই বিধ্বংসী স্পেলের কথা মনে করিয়ে দেন। সেই ম্যাচে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার মতো ফর্মে থাকা ব্যাটারদের ফিরিয়ে দিয়েছিলেন তিনি। 

সেই পারফরম্যান্সকে 'ফেনোমেনাল' আখ্যা দিয়ে সৌরভ বলেন, সেরা দুই টি-টোয়েন্টি ব্যাটারের বিরুদ্ধে ওভাবে বল করা চাট্টিখানি কথা নয়।

রূপালী বাংলাদেশ

Link copied!