× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:০৬ পিএম

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:০৬ পিএম

চুক্তিতে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ক্লোই আইন্সওয়ার্থ এবং লুসি হ্যামিলটন। ছবি : সংগৃহীত

চুক্তিতে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ক্লোই আইন্সওয়ার্থ এবং লুসি হ্যামিলটন। ছবি : সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ মৌসুমের জন্য নারী দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১৮ সদস্যের এই তালিকায় উদীয়মান প্রতিভাদের মূল্যায়নের পাশাপাশি অভিজ্ঞদের ওপরও আস্থা বজায় রাখা হয়েছে। 

এবারের চুক্তিতে বড় চমক হিসেবে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন দুই তরুণ তুর্কি ক্লোই আইন্সওয়ার্থ এবং লুসি হ্যামিলটন।

চলতি বছর লুসি হ্যামিলটনের উত্থান ছিল চোখে পড়ার মতো। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত সুযোগেই নিজের জাত চিনিয়েছেন তিনি। নির্বাচকদের নজর কেড়ে নেওয়া এই অলরাউন্ডার আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা পাওয়ার জোরালো দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

অন্যদিকে, মাত্র ২০ বছর বয়সী ক্লোই আইন্সওয়ার্থকে ভবিষ্যতের বড় সম্পদ হিসেবে বিবেচনা করছে বোর্ড। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক অভিষেক হওয়ার আগেই অস্ট্রেলিয়ার এলিট প্যানেলে যুক্ত হলেন তিনি। বর্তমানে পায়ের চোটের কারণে মাঠের বাইরে থাকলেও তার অমিত সম্ভাবনা নিয়ে নির্বাচকরা দারুণ আশাবাদী।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত খেলে নিজের চুক্তি আপগ্রেড করেছিলেন অলরাউন্ডার নিকোলা ক্যারি। এবার তাকে পূর্ণমেয়াদে কেন্দ্রীয় চুক্তিতে পুরস্কৃত করা হয়েছে।

এছাড়া গত সফরে দলে না থাকলেও হিটিং ক্ষমতার ওপর ভরসা রেখে গ্রেস হ্যারিসকে চুক্তিতে রেখে দিয়েছে সিএ। একই সাথে জায়গা ধরে রেখেছেন হেদার গ্রাহামও।

তবে নতুনদের জায়গা করে দিতে গিয়ে তালিকা থেকে বাদ পড়েছেন পেসার টায়লা ভ্লায়েমিনিক এবং অলরাউন্ডার টেস ফ্লিনটফ। এছাড়া কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক অ্যালিসা হিলির অবসর কেন্দ্রীয় চুক্তিতে একটি বড় শূন্যস্থান তৈরি করেছে, যা পূরণে নতুনদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

উইকেটকিপার তাহলিয়া উইলসন গত এক বছরে ওয়ানডে খেললেও আপাতত মূল তালিকায় জায়গা পাননি, তবে পয়েন্ট সিস্টেমের মাধ্যমে মৌসুম চলাকালীন চুক্তি পাওয়ার সুযোগ থাকছে তার সামনে।

অস্ট্রেলিয়া নারী দলের সামনে এখন ব্যস্ত সূচি। ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা। এছাড়া শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সফরের মতো চ্যালেঞ্জিং সিরিজগুলোও রয়েছে তাদের অপেক্ষায়।

২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৮ খেলোয়াড়

ক্লোই আইন্সওয়ার্থ, ডার্সি ব্রাউন, নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, হেদার গ্রাহাম, লুসি হ্যামিলটন, গ্রেস হ্যারিস, আলানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মোলিনাক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল এবং জর্জিয়া ওয়্যারহ্যাম।

রূপালী বাংলাদেশ

Link copied!