× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৫:৫৮ পিএম

লখনৌ শিবিরে ডাক পেলেন প্রোটিয়া অলরাউন্ডার 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৫:৫৮ পিএম

জর্জ লিন্ডে। ছবি : সংগৃহীত

জর্জ লিন্ডে। ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৬-এর মাঝপথেই বড় ধাক্কা খেল লখনৌ সুপার জায়ান্টস। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান তারকা স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার ও হার্ড-হিটিং ব্যাটার জর্জ লিন্ডেকে দলে ভেড়াতে চলেছে লখনৌ ফ্র্যাঞ্চাইজি।

গতকাল বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ চলাকালীন লখনৌয়ের গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডি হাসারাঙ্গার ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করেন। 

তিনি জানান, শ্রীলঙ্কান এই ক্রিকেটারের বদলি হিসেবে এক-দুই দিনের মধ্যেই নতুন ক্রিকেটারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। 

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, মুজিব উর রহমান ও লিয়াম ডসন বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত লিন্ডের ওপরই ভরসা রাখছে লখনৌ ম্যানেজমেন্ট।

হাসারাঙ্গার চোট মূলত পুরনো। গত ৮ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তার বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট লাগে। ২ কোটি টাকার বিনিময়ে লখনৌ তাকে দলে নিলেও সেই চোটের কারণে চলতি আসরে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। 

চিকিৎসকদের পরামর্শে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য তাকে পুরো আসরের জন্য বিশ্রামে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!