× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৯:২৫ পিএম

দুটি ‘বড় দেশ’ ভেটো দেওয়ায় এসিসিতে চাকরি হচ্ছে না আমিনুলের

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৯:২৫ পিএম

এখনো বাংলাদেশেই আছেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি- সংগৃহীত

এখনো বাংলাদেশেই আছেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি- সংগৃহীত

২০ বছর এসিসি ও আইসিসির বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন আমিনুল। সেই চাকরি ছেড়ে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। দুই মেয়াদে ১০ মাসের সেই দায়িত্বও শেষ হয়েছে গত মঙ্গলবার। এনএসসি তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় ৭ এপ্রিল।

এক সাক্ষাৎকারে আমিনুল জানিয়েছেন, এর মধ্যেই একটি চাকরিরও প্রস্তাব পেয়েছিলেন তিনি। আমিনুল বলেন, ‘একটা বড় চাকরির সুযোগ এসেছিল এসিসিতে। কিন্তু দুটো বড় বড় দেশ সেখানে ভেটো দিয়েছে। সেটা আর হয়তো হবে না।’

আপাতত একটি গবেষণা দলের হয়ে কাজ করছেন জানিয়ে বিসিবির সাবেক এই সভাপতি বলেছেন, ‘আমি এখন আপাতত হয়তো একটা গবেষণা দলে কাজ করব। হায়ার কনশাসনেস নিয়ে, মাইন্ডফুলনেস ইন ক্রিকেট নিয়ে গবেষণায় ঢুকব।’  

আমিনুল মনে করেন, গত ১০ মাসে দেশের ক্রিকেটের জন্য ভালো কিছুই করেছেন তিনি। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ও পরে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি।

বর্তমানে বাংলাদেশেই থাকছেন আমিনুল, তবে কয়েক দিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ফিরে যাবেন। এরপর নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে পারেন বলে জানিয়েছেন আমিনুল।

তিনি জানিয়েছেন, এখন গবেষণার সঙ্গে বই লিখেও সময় কাটাতে চান। তার বইয়ে বড় একটা অধ্যায় থাকবে বিসিবি সভাপতির দায়িত্বের অভিজ্ঞতা নিয়েও।  

২৫ বছরের খেলোয়াড়ি জীবন ও ২০ বছর এসিসি ও আইসিসির বিভিন্ন দায়িত্বে কাজ করা আমিনুল বাকি সময়টা তিনি দিতে চান পরিবারকে।

তিনি বলেন, ‘অনেক তো কাজ করলাম, দেখি না এখন আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু লিখেছে। আমি রিজিকের ওপর ভরসা রাখি। গবেষণা করব, বই লিখব, সেখানে হয়তো এই অধ্যায়টাও বড় করে থাকবে। ক্রিকেটের জন্য যাদের ডিপ্রাইভ করেছি এত দিন, সেই পরিবারের কাছে ফিরে যাব।’

রূপালী বাংলাদেশ

Link copied!