× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১২:০৩ পিএম

এবার আসছে ‘ক্যাপ্টেন্স কার্ড’ ও ‘হেলথ কার্ড’!

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১২:০৩ পিএম

বিসিবির পক্ষ থেকে নতুন বোর্ডপ্রধান তামিম ইকবাল ঘোষণা করবেন ‘ক্যাপ্টেন্স কার্ড’। ছবি : সংগৃহীত

বিসিবির পক্ষ থেকে নতুন বোর্ডপ্রধান তামিম ইকবাল ঘোষণা করবেন ‘ক্যাপ্টেন্স কার্ড’। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে পরিবর্তনের পর স্থবিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে দেশের ক্রিকেটে। আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 

দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নতুন এই সভাপতি। দীর্ঘদিন ধরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসর নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তামিম ইকবালের হস্তক্ষেপে তা অনেকটা কেটে গেছে। 

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৮ ও ১৯ এপ্রিল লিগের দলবদল অনুষ্ঠিত হবে। দেশের শীর্ষ ১২টি ক্লাবই এই দলবদল প্রক্রিয়ায় অংশ নিতে সম্মত হয়েছে। এর মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি মাঠে গড়ানো এখন কেবল সময়ের ব্যাপার।

এদিকে তামিম বিসিবি প্রধান হওয়ার পর থেকেই ক্রিকেট পাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে। সাবেক অধিনায়কদের সঙ্গে বর্তমান বোর্ডপ্রধান বসছেন বৈঠকে। 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল ঢাকার একটি হোটেলে সাবেক অধিনায়কদের সঙ্গে এক বিশেষ আলোচনা সভায় বসবেন বিসিবির নতুন বস। 

সূত্রটি আরও জানায়, এই বৈঠকেই সাবেক অধিনায়কদের সম্মানে বিসিবির পক্ষ থেকে নতুন বোর্ডপ্রধান তামিম ইকবাল ঘোষণা করবেন বিশেষ ‘ক্যাপ্টেন্স কার্ড’। 

জানা যায়, দেশের সাবেক ও বর্তমান সব অধিনায়ক, একটি আন্তর্জাতিক ম্যাচেও যারা দেশকে নেতৃত্ব দিয়েছেন, তারা পাবেন এই কার্ড। এই কার্ডের মাধ্যমে সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। 

এ ছাড়া আরও জানা যায়,  বয়স পঞ্চাশ স্পর্শ করেছে যেসব সাবেক অধিনায়কদের তাদের জন্য বিশেষ ‘হেলথ কার্ড’ দেওয়া হতে পারে।

এদিকে, ‘ক্যাপ্টেন্স কার্ড’ বা ‘হেলথ কার্ড’ নিয়ে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

রূপালী বাংলাদেশ

Link copied!