মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে।
আজকের খেলায় দু-দলের একাদশ
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ : উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও'রোর্ক।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন