× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১১:৪৮ এএম

শুরুতেই নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানল শরিফুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১১:৪৮ এএম

শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুকেই উইকেট হারাল নিউজিল্যান্ড। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় বেলা ১১টায়। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। এদিন শুরু থেকেই বল হাতে দুই কিউই ওপেনারকে চেপে ধরে টাইগাররা। দলীয় ২১ রানের মাথায় ব্যক্তিগত ২৩ বলে ৭ রান করে শরিফুলের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন নিক কেলি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৭.৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৫ রান। ক্রিজে ১৯ বলে ১০ রানে খেলছে হেনরি নিকোলস ও ৩ বলে ১ রানে ব্যাট করছে উইল ইয়াং।

বল হাতে বাংলাদেশের হয়ে ৩ ওভারে ৮ রান খরচে ১ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ : উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও'রোর্ক।

রূপালী বাংলাদেশ

Link copied!