টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই এক ওপেনারকে হারালেও দ্বিতীয় উইকেটে নিউজিল্যান্ডকে দারুণ এক জুটি উপহার দেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। এরপর আরও দুই উইকেট গেলেও একপাশ আগলে রেখে খেলে যাচ্ছিলেন নিকোলস।
বল হাতে ১৩১ রানের মাথায় এই হাফ সেঞ্চুরিয়ান ব্যাটারকে থামান লেগ স্পিনার রিশাদ হোসেন। নিকোলস বিদায় নেওয়ার পর আবারও জুটি গড়ে তোলে কিউইরা।
মোহাম্মদ আব্বাস ও ডিন ফক্সক্রফটের ব্যাটে এগোচ্ছিল নিউজিল্যান্ড। ঠিক সেই মুহূর্তেই বল হাতে ফের আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দলীয় ১৬৫ রানের মাথায় শরিফুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আব্বাস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৭.৩ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান। ক্রিজে ২৪ বলে ২৬ রানে খেলছেন ফক্সক্রফট এবং ৮ বলে ৫ রানে অপরাজিত আছেন জশ ক্লার্কসন।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারেই ওপেনার নিক কেলিকে হারায় কিউইরা।
বল হাতে বালাংদেশের হয়ে ২টি করে উইকেট নেন শরিফুল ও রিশাদ এবং ১টি উইকেট নেন মেহেদী মিরাজ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন