× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১০:৫৫ এএম

চেন্নাইয়ের বিপক্ষে হায়দরাবাদের শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১০:৫৫ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঘরের মাঠে স্নায়ুচাপের এক রোমাঞ্চকর লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে ১০ রানে হারিয়ে জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ২০২৬-এর ২৭তম ম্যাচে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৪ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে ১৮৪ রানেই থমকে যায় চেন্নাইয়ের ইনিংস।

এদিন হায়দরাবাদের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন দুই বিধ্বংসী ব্যাটার অভিষেক শর্মা ও হেনরিক ক্লাসেন। ব্যাট হাতে অভিষেক শর্মা শুরু থেকেই চড়াও হন চেন্নাইয়ের বোলারদের ওপর। 

মাত্র ২২ বলে ৫৯ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার। অন্যদিকে, প্রোটিয়া তারকা হেনরিক ক্লাসেন ৩৯ বলে ৫৯ রানের এক কার্যকরী ইনিংস খেলে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান। 

ট্র্যাভিস হেড ২৩ রান করে আউট হলেও ক্লাসেনের ব্যাটিং হায়দরাবাদকে ১৯৪ রানের শক্ত অবস্থানে পৌঁছে দেয়।

চেন্নাই সুপার কিংসের বোলাররা অবশ্য মাঝপথে ম্যাচে ফেরার দারুণ চেষ্টা চালিয়েছিলেন। আনশুল কাম্বোজ ৩ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এবং মুকেশ চৌধুরীর ২ উইকেটের সুবাদে হায়দরাবাদকে ২০০ রানের নিচে আটকে রাখতে সক্ষম হয় চেন্নাই।

১৯৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা আগ্রাসী ছিল চেন্নাইয়ের। তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে মাত্র ১৩ বলে ৩০ রানের এক ঝড়ো ইনিংস খেলে চেন্নাইকে ভালো সূচনা এনে দেন। 

সাঞ্জু স্যামসন এবং ঋতুরাজ গায়কোয়াড় দ্রুত ফিরলেও ম্যাথিউ শর্টের ৩৪ এবং সরফরাজ খানের ২৫ রানের ইনিংস চেন্নাইকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। শেষদিকে শিবম দুবে ২১ রান করে জয়ের আশা জাগালেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত পরাজয় শিকার করে সিএসকে।।

হায়দরাবাদের এই জয়ে বল হাতে মূল ভূমিকা পালন করেন এশান মালিঙ্গা। ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন নীতিশ কুমার রেড্ডি, যিনি তুলে নেন ২ উইকেট।

রূপালী বাংলাদেশ

Link copied!