× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:৪১ পিএম

বিসিবির ভূমিকায় ক্ষুব্ধ জাহানারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:৪১ পিএম

জাহানারা আলম। ছবি : সংগৃহীত

জাহানারা আলম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে ফের উত্তাল। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা আলম দাবি করেন, অভিযুক্ত মঞ্জুরুল ইসলামকে বিসিবি সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করলেও এই শাস্তি অপরাধের তুলনায় অত্যন্ত নগণ্য। 

জাহানারা বলেন, ক্রিকেট অঙ্গনে এমন নোংরা ঘটনা আরও অনেক জায়গায় ঘটে থাকে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, তার মতো আরও অনেক নারী ক্রিকেটার প্রতিনিয়ত একই ধরনের নিগ্রহের শিকার হচ্ছেন, কিন্তু ক্যারিয়ার বাঁচানোর তাগিদে কিংবা সাহসের অভাবে তারা মুখ খুলতে পারছেন না।

এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে বিসিবির নারী উইংয়ের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ভূমিকা। জাহানারা অভিযোগ করে বলেন, অভিযোগ পাওয়ার পর তা খতিয়ে দেখার বদলে শুরুতেই সেটিকে 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছিলেন রাজ্জাক। 

এমনকি তদন্ত কমিটির সুপারিশে মঞ্জুরুলকে শাস্তি দেওয়ার পর রাজ্জাক মন্তব্য করেছিলেন যে, এই শাস্তি অনেক বেশি বা অতিরিক্ত হয়ে গেছে। দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির এমন মন্তব্যকে অত্যন্ত হতাশাজনক ও অপমানজনক বলে উল্লেখ করেছেন এই পেসার।

জাহানারা আরও বলেন, একজন নারী ক্রীড়াবিদের জন্য এর চেয়ে অসম্মানজনক আর কিছু হতে পারে না।

রূপালী বাংলাদেশ

Link copied!